Welcome to

Prodipta Shop

Disseminating the authentic scriptures and wisdom of Sanatan Dharma

আমাদের সম্পর্কে

prodipta.com তৈরি হয়েছে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে—যারা নিজের ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান, অধ্যয়ন করতে চান এবং বিভিন্ন ধর্মীয় বিষয় বিশ্লেষণ করতে চান, তাদের হাতে সঠিক বইটি সঠিক লেখক ও প্রকাশনীর কাছ থেকে এবং সুলভ মূল্যে পৌঁছে দেওয়া। অনেক পাঠকই ধর্মীয় বই পড়তে আগ্রহী হলেও প্রয়োজনীয় বই সহজে খুঁজে পান না। আবার অনেক সময় বই পেলেও লেখক, প্রকাশনা বা বিষয়বস্তুর সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেন না। এই সমস্যার সমাধান করতেই আমাদের যাত্রা শুরু। আমরা বিশ্বস্ত লেখক এবং প্রামাণিক প্রকাশনা যেমন গীতাপ্রেস, গোরক্ষপুর, উদ্বোধন কার্যালয়, সারদা মঠ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন ঢাকা, রামকৃষ্ণ মিশন দিনাজপুর প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে পাঠকদের কাছে পৌঁছে দিই, যাতে তারা নির্ভরযোগ্য ও মানসম্মত বই পড়ার সুযোগ পান। আমরা মূলত সনাতন ধর্ম সম্পর্কিত বই নিয়ে কাজ করি। আমাদের সংগ্রহে রয়েছে বেদ, উপনিষদ, শ্রীমদ্ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারতসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য রয়েছে পৌরাণিক কাহিনি, ধর্মীয় গল্প, রামায়ণ ও মহাভারতের সহজপাঠ, উপনিষদের গল্প এবং নৈতিক ও শিক্ষামূলক নানা বই।
image

কেন Prodipta.com?

প্রামাণিক লেখক ও প্রকাশনার বই

বিশ্বস্ত লেখক ও প্রকাশকের বইয়ের সমৃদ্ধ সংগ্রহ।

ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞানের জন্য বিশেষায়িত বই।

সব বয়সের পাঠকের জন্য সহজে বই খুঁজে পাওয়ার ব্যবস্থা।

মানসম্মত বই ন্যায্য মূল্যে।

গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি আমাদের অগ্রাধিকার।

সঠিক বই, সঠিক তথ্য এবং সঠিক জ্ঞানের আলো পৌঁছে দেওয়া।